২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ২২ সাংবাদিককে হত্যার হুমকি

নিষিদ্ধঘোষিত জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) মঙ্গল চট্টগ্রামের ২২ সাংবাদিককে হত্যা ও চট্টগ্রাম প্রেসক্লাব উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2005, 09:39 PM

Updated : 26 Apr 2022, 06:21 PM

এ ঘটনায় চট্টগ্রামের সাংবাদিকদের মধ্যে আতংক বিরাজ করছে।

এ ব্যাপারে চট্টগ্রাম প্রেসক্লাব কোতয়ালী থানায় একটি সাধারণ ডায়েরি করেছে।

হাতে লেখা চিঠিটি দুপুর ১টার দিকে সিপিসি সভাপতি আবু সুফিয়ানের হাতে আসে। চিঠিতে বলা হয়, চট্টগ্রামে তারা খুবই সংগঠিত।

সাংবাদিকদের বিশ্বাসঘাতক উল্লেখ করে হত্যা করা এবং প্রেসক্লাব উড়িয়ে দেওয়া হবে বলে চিঠিতে জানানো হয়।

এতে আরো উল্লেখ করা হয়, প্রেসক্লাব সভাপতি, সাধারণ সম্পাদক, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন, প্রথম আলোর আবাসিক সম্পাদক, ফারুক ইকবাল, বিশ্বজিৎ চৌধুরী, অঞ্জন কুমার সেন, অমরেশ বৈদ্য, সুমী খান, আলী আব্বাস জেএমবির তালিকায় রয়েছে।

প্রেসক্লাব পরিচালনা পরিষদ পরবর্তী করণীয় নিয়ে বুধবার বৈঠবে বসবে।

এর আগে সোমবার প্রেক্লাবে সিসিটিভি ও মেটাল ডিটেক্টর বসানোর সিদ্ধান্ত নেয়া হয়।