২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাবার কোলে চড়ে জামিন নিল মামলার আসামি ৪ বছরের শিশু

বাবার কোলে চড়ে আদালতে এসে জামিন নিয়েছে চার বছরের শিশু। রংপুরে মঙ্গলবার এ ঘটনা ঘটেছে।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2005, 08:30 PM

Updated : 26 Apr 2022, 06:21 PM

প্রেস ক্লাব এলাকার হোটেল মালিক উমেশ আদালত চত্বরে সাংবাদিকদের জানান, ঈদুল আযহার সময় শুক্রবার হোটেল খোলা রাখার অপরাধে রংপুরের শ্রম পরিদর্শক তার উদয় রেস্টেুরেন্টে আসেন। এসময় ওই পরিদর্শক তার কাছে উৎকোচ দাবি করেন।

কিন্তু হোটেল মালিক তার কথামত কাজ না করায় শ্রম পরিদর্শক রংপুরের প্রথম শ্রেণীর আদালতে মামলা ঠুকে দেন।

হোটেল মালিক আরো জানান, আদালতে মামলা উঠলেও তিনি জানতেন না, তার নামে মামলা হয়েছে। হাজির না হওয়ায় হোটেল মালিকের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে সোমবার কোতয়ালী থানা পুলিশ হোটেলে গিয়ে তাকে আদালতে হাজির হতে বলে।

মঙ্গলবার দুপুরে উমেশ আদালতে গিয়ে দেখেন, শুধু তারই নয়, তার চার বছরের শিশু পুত্র উদয়ের নামেও গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে।

পরে উমেশ পুত্র উদয়সহ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে রংপুরের প্রথম শ্রেণীর বিচারক--২ এর বিচারক তাদের জামিন মঞ্জুর করেন।