সিঙ্গাপুরের বিস্ফোরক বিশেষজ্ঞ দলের গাজীপুর সফর, ৯ কেজি বিস্ফোরক উদ্ধার করেছে পুলিশ, ২য় লিড
সারা দেশে ইসলামী জঙ্গিদের একের পর এক বোমা হামলার প্রেক্ষিতে সিঙ্গাপুরের একটি বিস্ফোরক বিশেষজ্ঞ দল গাজীপুর সফর করেছে। সোমবার তারা ঢাকা এসে পৌঁছান।
বিশেষজ্ঞ দল সারা দেশের বোমা হামলায় যেসব বিস্ফোরক ব্যবহার করা হয়েছে তা পরীক্ষা নিরীক্ষা করে দেখবে।
এছাড়া কোথা থেকে এবং কোন পথে এসব বিস্ফোরক এসেছে, তারা তা খতিয়ে দেখার চেষ্টা করবেন।
বিশেষজ্ঞ দলটি মঙ্গলবার গাজীপুরের বোমা হামলাস্থল দু’টি পরিদর্শন করেন। ২৯ নভেম্বর ও ১ ডিসেম্বর সেখানে দু’টি আত্মঘাতি বোমা হামলায় ১১ জন নিহত এবং অনেকে আহত হয়।
সংশি¬ষ্ট সূত্র জানায়, নয় সদস্যের এ দলটি বোমা হামলার দু’টি স্থল আইনজীবী সমিতির পাঠাগার ও জেলা প্রাশসকের কার্যালয় পরিদর্শন করেন। এসময় সিআইডি , র্যাব ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
স্থানীয়দের সাক্ষ্যগ্রহণ শেষে তারা গাজীপুর পুলিশ সুপার আতিকুর রহমানের সঙ্গে একটি বৈঠক করেন। তবে এসময় বিশেষজ্ঞদলের সদস্যরা কোনও মন্তব্য করেননি।
এদিকে সোমরার মধ্যরাতে এক অভিযানে পুলিশ শহরের দক্ষিণ ছায়া বিথি এলাকার সি--২৮/১ নম্বর বাড়ি থেকে নয় কেজি বিস্ফোরক উদ্ধার করেছে। এ ঘটনায় পুলিশ এক স্কুল ছাত্রসহ তিনজনকে আটক করে।
আটককৃতরা হচ্ছে: বাড়ির মালিক হাজী হেমায়েত উদ্দিন (৫৪), তার স্ত্রী হেনা (৪৫) এবং তার স্কুল পড়–য়া পুত্র মাজহারুল ইসলাম ওরফে মাসুম (১৬)। মাসুম স্থানীয় একটি স্কুলের দশম শ্রেণীর ছাত্র।
গাজীপুরের পুলিশ সুপার আতিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, উদ্ধারকৃত এমোনিয়াম নাইট্রেট দিয়ে জঙ্গিরা ২৯ নভেম্বর ও ১ ডিসেম্বর হামলায় ব্যবহৃত বোমার মতো অন্তত ১৫০ বোমা বানাতে পারতো।
জুয়েলকে গ্রেপ্তার ও নয় কেজি বিস্ফোরক উদ্ধারের মাধ্যমে গাজীপুরে জেএমবির নেটওয়ার্ক চিহ্নিত করা গেছে বলে তিনি দাবি করেন।
জুয়েলকে উদ্ধৃত করে তিনি আরও বলেন, সে জেএমবির প্রথম সারির ছয়জন নেতার অন্যতম। সে ঢাকা, গাজীপুর, টাঙ্গাইলসহ বৃহত্তর ঢাকার অপারেশন কমান্ডার।
জুয়েল পুলিশকে জানায়, দূর থেকে সে ২৯ নভেম্বর ও ১ ডিসেম্বরের বোমা হামলার নেতৃত্ব দিয়েছে। এছাড়া ১ ডিসেম্বর আত্মঘাতী হামলায় আহত আবদুর রাজ্জাককে দেখতে ঘটনার পর সে সদর হাসপাতালেও যায় বলে জানায় জুয়েল।
জুয়েল আরও জানায়, ১৭ আগস্টের পর থেকে জেএমবি প্রধান শায়খ আবদুর রহমানের সঙ্গে তার দেখা না হলেও মোবাইলে যোগাযোগ ছিল।
পুুলিশ সূত্র জানায়, নয়টি প্লাস্টিকের বোতলভর্তি বিস্ফোরক মাসুমের খাটের নিচে লুকোনো ছিল। প্রতি বোতলে এক কেজি করে এমোনিয়াম নাইট্রেট ছিল।
এর আগে গ্রেপ্তারকৃত রফিক ও তার বাবা সেলিম মিয়ার দেওয়া তথ্য অনুযায়ী পুলিশ অভিযান চালিয়ে এ বিস্ফোরক উদ্ধার করে।
র্যাবের একটি দল ২৩ নভেম্বর রথখোলা এলাকা থেকে তিনটি অস্ত্রসহ রফিককে আটক করে। বর্তমানে সে রিমান্ডে আছে।
স্কুল ছাত্র মাসুম পুলিশকে জানায়, ঈদুল ফিতরের একদিন আগে রফিক তাদের বাড়িতে এ বোতলগুলো রেখে যায়। এগুলো যে বিস্ফোরক, তা সে জানতো না বলে দাবি করে।
মাসুমের প্রতিবেশীরা বিডিনিউজকে জানায়, মাসুমের বাসার কাছে রফিকের মাছের খামার রয়েছে। সেই সূত্রে মাসুমের সঙ্গে রফিকের ঘনিষ্ঠতা।
গাজীপুরের বোমা হামলা এবং তাজা বোমা ও বিস্ফোরক উদ্ধারের ঘটনার সাথে জড়িত থাকার দায়ে সোমবার সদর উপজেলার তেলিপাড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে পুলিশ জুয়েল ও তার স্ত্রী স্বপ্নাকে (১৯) আটক করে।
পুলিশ জানায়, ২৯ নভেম্বর জেলা আদালতের আইনজীবী সমিতির পাঠাগারে এবং ১ ডিসেম্বর জেলা প্রশাসকের কার্যালয়ে বোমা হামলার পরের দিন বোমা তৈরি করার সময় তাকে আটক করা হয়।
পুলিশের জিজ্ঞাসাবাদে জুয়েল জানায়, সে জেএমবির সাতে জড়িত থাকলেও কখনও আত্মঘাতী দলের সাথে জড়িত ছিল না।
জুয়েল ও মাসুমের বাড়ি থেকে বিস্ফোরক উদ্ধারের ঘটনায় পুলিশ জয়দেবপুর থানায় দু’টি মামলা দায়ের করেছে। জুয়েল, তার স্ত্রী স্বপ্না ও মাসুমকে এ মামলায় আসামি করা হয়েছে।
