বন্যা ও খড়ার কারণে ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে দীর্ঘ মেয়াদী পূর্বাভাসের ওপর গুরুত্বারোপ
বন্যা ও খড়ার কারণে ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে দীর্ঘ মেয়াদী পূর্বাভাসের ওপর জোর দিয়ে মঙ্গলবার ঢাকায় অনুষ্ঠিত এক সম্মেলনে বক্তারা বলেছেন, এ লক্ষ্যে একটি সমন্বিত ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে।
বক্তারা প্রাকৃতিক দূর্যোগের সময় ঝুকি প্রতিরোধ ও মোকাবেলায় দরিদ্র্য জনগণের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে যথাযথ নীতি গ্রহণের প্রয়োজনীয়তা ওপর গুরুত্বারোপ করেন।
রাজধানীর বিয়াম মিলনায়তনে অনুষ্ঠিত ইনিস্টিটিউট অব ওয়াটার মডেলিং (আইডাব্লিউএম) এর পঞ্চম বেনিফিসিয়ারিজ সম্মেলনে তারা এ কথা বলেন। পানি ব্যবস্থাপনায় পরিচালিত গবেষণায় তথ্য উপাত্ত এবং ধারনা বিনিময় করেতে আইডাব্লিউএম তার গ্রাহক ও ব্যবহারকারিদের এই আলোচনায় বসে।
পানি বিশুদ্ধকরণে আইডাব্লিউএম’র ভুমিকার প্রশংসা করে এক লিখিত বার্তায় পানি সম্পদ মন্ত্রী হাফিজউদ্দিন আহমেদ বীরবিক্রম সংশ্লিষ্ট কর্র্তৃপক্ষকে আইডাব্লিউএম এর অভিজ্ঞতা কাজে লাগিয়ে চট্টগ্রামের বন্দরের নৈ চলাচল সমস্য সমাধান এবং গভীর সমুদ্র বন্দর গবেষণা চালানোর জন্য অনুরোধ করেন।
অসুস্থতার কারণে মন্ত্রী সম্মেলনে উপস্থিত হতে না পারায় তার বক্তব্য পাঠ করে শোনান পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সৈয়দ মোহাম্মাদ জোবায়ের।
তিনি বলেন, আগামীতে এই প্রকল্পের মাধ্যমে নদী ভাঙ্গন, মৌসুমী ঝড় এবং লবনাক্ত পানি নিয়ন্ত্রণ করা গেলে জীবন ও সম্পদ রক্ষার করা সম্ভব হবে।
তিনি দেশের স্বার্থে পানি খাতের সমস্যা চিহ্নিত করে তা সমাধানের জন্য সকলকে যৌথভাবে কাজ করতে অনুরোধ করেন।
যোগাযোগ প্রতিমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সম্মেলনে বলেন, সময় মত আইডাব্লিউএমকে তার কার্যক্রম শেষ করতে হবে। ইতোমধ্যে গবেষণার কাছে অনেক সময় চলে গেছে, কিছু কিছু সময় সমস্যা হয়েছে । এমনকি বরাদ্ধও তুলো নেওয়া হযেছে।
ঢাকা ওয়াসার ব্যাবস্থাপনা পরিচালক ড. কাজী আলী আজম বলেন, শিগগিরি আমাদের ঢাকার জনসংখ্যা নিরুপন করা উচিত, অন্যথায়, সীমাবদ্ধ সম্পদ দিয়ে সেবাখাত গুলো নগরবাসীদের যথাযথ সেবা প্রদান করতে পারবে না।
আইডাব্লিউএম এর কিছু সীমাবদ্ধতা তুলে ধরে সড়ক ও জনপথের এক গ্রাহক তার মতামত তুলে ধরতে গিয়ে বলেন, আইডাব্লিউএম যে সমীক্ষা চালাচ্ছে তা আরও যুক্তিযুক্ত এবং বাস্তব জীবনভিত্তি হওয়া উচিত। যা সব সময় গাণিতক তথ্য উপাত্তের ভিত্তিতে সম্ভব হয় না।
সম্মেলনে অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আনোয়ারুল কবির, বেসরকারি বিমান চলাচল এবং পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর্জা ফকরুল ইসলাম আলমগীর, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এর মহাপরিচালক শরিফ রফিকুল ইসলাম।
পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব এসএম জাহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে মূল নিবন্ধ পাঠ করেন আইডাব্লিউএম’র নির্বাহী পরিচালক এমাদুদ্দিন আহমেদ ।
