২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটের মেয়রের ওপর হামলার নিন্দায় ৫ মেয়র

দেশের সকল সিটি করপোরেশনের মেয়র মঙ্গলবার এক যৌথ বিবৃতিতে সিলেটের মেয়র বদরুদ্দিন আহমেদ কামরানের ওপর গ্রেনেড হামলার ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2005, 06:50 PM

Updated : 26 Apr 2022, 06:21 PM

ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা, চট্টগ্রামের মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী, খুলনার মেয়র শেখ তৈয়বুর রহমান, রাজশাহীর মেয়র মিজানুর রহমান মিনু ও বরিশালের মেয়র মজিবুর রহমান সারোয়ার এমপি বিবৃতিতে বোমা ও গ্রেনেড নিক্ষেপ করে মানুষ হত্যাকারীদের দেশবাসী, গণতন্ত্র ও ইসলামের শত্র“ হিসেবে আখ্যায়িত করেন।

তারা সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টিকারী এই গোষ্ঠীর বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়ার জন্য দল-মত-নির্বিশেষে সকল দেশপ্রেমিক জনগনের প্রতি আহবান জানান।

বিবৃতিতে পাঁচ মেয়র সিলেটের মেয়রকে হত্যার উদ্দেশ্যে গ্রেনেড হামলাকারীদের অবিলম্বে খুঁজে বের করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শান্তি প্রদানের জন্য সরকারের প্রতি দাবি জানিয়েছেন।

৩ ডিসেম্বর সিলেটের টিলাগড় এলকার এক অনুষ্ঠানে  সিলেটের মেয়র কামরানের ওপর গ্রেনেড হামলা চালানো হয়।