৭ ডিসেম্বর যশোর, চুয়াডাঙ্গা মুক্ত দিবস
বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন ৭ ডিসেম্বর প্রথম জেলা শহর হিসেবে যশোর এবং চুয়াডাঙ্গা শত্র“মুক্ত হয়।
দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের প্রবেশদ্বার হিসেবে পরিচিত যশোর জেলা শত্র“মুক্ত হওয়ায় আশপাশের গুরুত্বপূর্ণ শহর-নগরগুলো মুক্তি ও মিত্রবাহিনীর পদানত হওয়া সহজ হয়ে ওঠে।
পাকিস্তানি হানাদার বাহিনীর শক্ত ঘাটিগুলোর অন্যতম ছিল যশোর সেনানিবাস। ডিসেম্বরের শুরুতেই যশোরকে মুক্ত করার চূড়ান্ত লড়াই শুরু হয়। মুক্তি ও মিত্রবাহিনীর সম্মিলিত আক্রমণে হানাদার বাহিনী পিছু হটে চৌগাছা সীমান্ত থেকে যশোর সেনানিবাসে গিয়ে অবস্থান নেয়। ৬ ডিসেম্বর পর্যন্ত পাকিস্তানি বাহিনী তাদের দূর্গ রক্ষায় সর্বাত্মক চেষ্টা করেও ব্যর্থ হয়। ৭ ডিসেম্বর সকাল থেকেই পাকিস্তানিরা সেনানিবাস ও শহর ছেড়ে খুলনা ও নড়াইলের দিকে পালাতে থাকে।
যশোর মুক্ত দিবস উপলক্ষে বিভিন্ন সংগঠন বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে র্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
স্থানীয় বিএনপি বুধবার (৭ ডিসেম্বর) সকালে র্যালির আয়োজন করছে। অপরদিকে, বিকালে র্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করবে সম্মিলিত সাংস্কৃতিক জোট।
এদিকে একই দিন ৭ ডিসেম্বর চুয়াডাঙ্গা মুক্ত দিবসও। ১৯৭১ সালের এই দিনে রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্য দিয়ে পাকিস্তানি হানাদার বাহিনীর কবল থেকে চুয়াডাঙ্গাকে মুক্ত করে ইতিহাসের নতুন অধ্যায় রচনা করেন এখানকার সূর্য সন্তানরা।
মুক্তিযোদ্ধাদের তীব্রতর আক্রমণের মুখে পাক সেনাদের মনোবল ভেঙ্গে পড়ায় তারা ৭ ডিসেম্বরের পূর্বে চুয়াডাঙ্গার আশপাশের অনেক এলাকা ছেড়ে চুয়াডাঙ্গায় আশ্রয় নেয়। মুক্তিযোদ্ধারা যাতে চুয়াডাঙ্গা শহরে প্রবেশ করতে না পারে, সেজন্যে মাথাভাঙ্গা নদীর উপর নির্মিত সেতুটি উড়িয়ে দেয় পাক সেনারা। তা সত্ত্বেও মুক্তিযোদ্ধাদের প্রচণ্ড আক্রমণ এবং ৬ ডিসেম্বর বাংলাদেশকে ভারতের আনুষ্ঠানিক স্বীকৃতি দানের পর ৭ ডিসেম্বর পাক বাহিনী চুয়াডাঙ্গা শহর ছেড়ে কুষ্টিয়ার দিকে রওনা দেয়। শত্র“মুক্ত হয় চুয়াডাঙ্গা।
চুয়াডাঙ্গা মুক্ত দিবস উপলক্ষে স্থানীয় বিভিন্ন সংগঠন বিস্তারিত কর্মসূচি নিয়েছে।
