লালবাগে বোমা বিস্ফোরণ, আহত ৪
নগরীর লালবাগের একটি লোহা লক্কড়ের দোকানে সোমবার রাতে সন্ত্রাসীদের ছোঁড়া বোমায় চারজন আহত হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, দোকানের কর্মচারিরা রাত সাড়ে ১০টার দিকে দোকানটি বন্ধ করার সময় বোমাটি বিস্ফোরিত হয়।
বিষ্ফোরণের ফলে ওই স্থানে বড় একটি গর্তের সৃষ্টি হয়েছে।
এ ঘটনায় আহত হয়েছে গোলাম রহমান (৩৫), ভুট্টু (২৫), ইমরান (১২) এবং জয় (১৮)।
আহতদের মধ্যে আশংকাজনক অবস্থায় তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
লালবাগ থানার ডিউটি অফিসার জানান, দোকানটি পজিশনকে কেন্দ্র করে বিরোধের জের ধরে এ ঘটনা ঘটে থাকতে পারে।
