চট্টগ্রাম বেতার ভবনে বোমাতংক, আধ ঘন্টার জন্যে কাজকর্ম বন্ধ
চট্টগ্রাম বেতার ভবনে সোমবার বোমাতংক ছড়িয়ে পড়লে আধ ঘন্টার জন্যে কাজকর্ম বন্ধ হয়ে যায়।
সকাল সাড়ে ১১টার দিকে একটি ছেলে রেডিও স্টেশনের ভেতরে একটি ব্যাগ রেখে দৌঁড়ালে আতংকের সূত্রপাত ঘটে। এ সময় ভয়ে রেডিওর কর্মকর্তা কর্মচারিরা কাজ বন্ধ রাখে।
পরে চট্টগ্রাম বেতারের পরিচালক ঘটনাটি পুলিশকে অবহিত করেন। পুলিশ র্যাপিড অ্যাকশ ব্যাটেলিয়নের (র্যাব) সাহায্য চায়। র্যাব ঘটনাস্থলে এসে পুরো এলাকা কর্ডন করে তল্লাশী চালায়। কিন্তু ঘন্টাখানেক তল্লাশী চালিয়েও র্যাব কিছু খুঁজে পায়নি। ওই ব্যাগটি থেকেও কিছু পাওয়া যায়নি।
এছাড়া নগরীর বাগমনিরাম হাই স্কুলে আরও একটি ভুয়া বোমা পাওয়ায় স্কুলের শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তাদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। ভুয়া ওই বোমাটি টেপ ও তার দিয়ে মোড়ানো ছিল।
পরে একজন শিক্ষক সেটি তুলে ¯কুলের পুকুরে ছুঁড়ে ফেলে দেন।
