বৃহত্তর জোটে যোগদানের প্রশ্নে জাপা বিভক্ত, রওশন যেতে চান ক্ষমতাসীন জোটে, বিপক্ষে কাদের
আগামী নির্বাচনকে সামনে রেখে বৃহত্তর রাজনৈতিক জোটে যোগদানের প্রশ্নে সাবেক রাষ্ট্রপতি এইচএম এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টির (জাপা) শীর্ষ নেতারা বিভক্ত হয়ে পড়েছেন।
একাধিক দলীয় সূত্র জানায়, দলের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য, এরশাদপতœী রওশন এরশাদের সমর্থক নেতাকর্মীরা দলীয় চেয়ারম্যান এরশাদকে বিভিন্ন মামলায় গ্রেফতারের ভয় দেখিয়ে জাপাকে শিগগিরই জোটে নিয়ে যেতে তৎপর।
তবে এর বিপক্ষে অবস্থান নিয়েছেন এরশাদের ভাই ও অপর প্রেসিডিয়াম সদস্য গোলাম মোহাম্মদ কাদেরের সমর্থক নেতাকর্মীরা। তার নেতৃত্বে দলের প্রেসিডিয়ামের ৩৭ জন সদস্য মধ্যে ২৯ জনই বিরোধী জোটে যোগ দেওয়ার পক্ষে।
জানা যায়, তবে জোটে যোগদান প্রশ্নে দুপক্ষের মধ্যে টানাটানি চললেও এ ব্যাপারে এরশাদের সিদ্ধান্তই চুড়ান্ত বলে বিবেচিত হবে।
জাপার কয়েকটি সূত্র জানিয়েছে, আগামী নির্বাচনে মনোনয়ন নিশ্চিত করার জন্য রওশন এরশাদ, কাজী জাফর আহমেদ ও কাজী ফিরোজ রশীদ জাপাকে শিগগিরই চারদলীয় জোটে নিয়ে যেতে চান। অন্যথায় এরশাদকে বিভিন্ন মামলায় গ্রেফতার হতে পারে বলে তাদের আশঙ্কা।
ক্ষমতাসীন জোটে না গেলে এ গ্র“পের বেশ কয়েকজন নেতা দল ছেড়ে বিএনপিতে যোগ দিতে পারেন বলেও জানা গেছে। এই গ্র“পের মধ্যে প্রেসিডিয়াম সদস্য হাফিজউদ্দিন আহমেদ ও যুগ্ম মহাসচিব মসিউর রহমান রাঙ্গার নাম রয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, এরশাদের বিরুদ্ধে এখন ১৭টি মামলা বিচারাধীন রয়েছে। এরমধ্যে চলতি ডিসেম্বরে দুটি মামলার রায় হতে পারে। উচ্চ আদালতে বিচারাধীন ওই মামলা দুটির একটিতে নিু আদালত সাড়ে তিন বছর কারাদণ্ডের আদেশ দেয়।
তবে ওই তিন নেতার জোটে যোগ দেওয়ার ইচ্ছায় বাঁধা হয়ে দাঁড়িয়েছেন জিএম কাদের, তাজুল ইসলাম চৌধুরী, শেখ শওকত হোসেন নীলুসহ প্রেসিডিয়ামের বেশির ভাগ সদস্যই।
সদ্য পদত্যাগী প্রেসিডিয়াম সদস্য শফিউল আলম প্রধানও একই গ্র“পে ছিলেন। তার আকস্মিক বিদ্রোহ ও পদত্যাগ দলীয় প্রধানকে ভাবিয়ে তুলেছে। এ কারণে জাপা’র সরকার দলীয় জোটে যোগ দেওয়া বিলম্বিত হচ্ছে।
এ সব বিষয়ে জাপা চেয়ারম্যান এইচএম এরশাদের সাথে যোগাযোগ করা হলে বিডিনিউজকে তিনি জানান, দল এখনো কোনো জোটে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেয়নি। দলের প্রেসিডিয়াম কমিটি আলোচনা করে এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে।
জাপা এ মাসেই কোনো জোটে যোগ দিচ্ছে কি না, তা জানতে চাওয়া হলে তিনি এর উত্তর এড়িয়ে যান।
