২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সচিবালয়ের নিরাপত্তায় স্থায়ী পুলিশ কন্ট্রোল রুম বসানো হচ্ছে

সচিবালয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে সেখানে স্থায়ী পুলিশ কন্ট্রোল রুম বসানো হচ্ছে। সচিবালয়ে প্রবেশের দ্বিতীয় গেটে এ কন্ট্রোল রুমটি স্থাপনের কাজ শেষ পর্যায়ে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2005, 05:34 PM

Updated : 26 Apr 2022, 06:21 PM

চলতি মাসের শেষ থেকে এটি কাজ শুরু করবে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।

এছাড়া সচিবালয়ের নিরাপত্তা জোরদার করতে ইতোমধ্যে আর্মড পুলিশ ব্যাটেলিয়ন এবং সাদা পোশাকধারী প্রায় ৫০০ নিরাপত্তাকর্মী সার্বক্ষণিকভাবে দায়িত্ব পালন করছে।

সচিবালয়ের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ডিএমপির সহকারী পুলিশ কমিশনার জোবায়ের বিডিনিউজকে বলেন, যে কোনো ধরনের হামলা এড়াতে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।

তিনি আরও জানান, সচিবালয়ের ভবনগুলোতে ক্লোজ সার্কিট ক্যামেরা বসানোর কার্যক্রম চলছে। এ মাসের মধ্যেই কাজ শেষ হওয়ার কথা। এছাড়া প্রবেশ পথগুলোতে স্ক্যানার বসানো হয়েছে।