২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনার অধিকাংশ পত্রিকা অফিস থেকে পুলিশ প্রত্যাহার: নিরাপত্তাহীনতায় ভুগছেন সাংবাদিকরা

খুলনার অধিকাংশ পত্রিকা অফিস থেকে কোনও ঘোষণা ছাড়াই পুলিশ প্রহরা প্রত্যাহার করে নেয়া হয়েছে। আবার কোনও কোনও অফিসে পুলিশ থাকছে মাত্র এক বেলা। এর ফলে খুলনার সাংবাদিকরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2005, 04:38 PM

Updated : 26 Apr 2022, 06:21 PM

ইতোপূর্বে খুলনা প্রেসক্লাবের চারজন সাংবাদিক নেতা নিহত হয়েছে। এছাড়া সন্ত্রাসী কর্মকাণ্ড, জঙ্গি হামলা ও বিভিন্ন স্থানে সাংবাদিক হত্যার হুমকিতে আতঙ্কিত খুলনার সাংবাদিকদের নিরাপত্তার জন্যে খুলনার স্থানীয় ও জাতীয় দৈনিকের অফিসগুলোতে পুলিশ মোতায়েন করা হয়। কিন্তু গত কয়েকদিন ধরে কোনও ঘোষণা ছাড়াই কেএমপি কর্তৃপক্ষ অধিকাংশ পত্রিকা অফিস থেকে পুলিশ উঠিয়ে নেয়।

রোববার স্থানীয় দৈনিক জন্মভূমি, অনির্বাণ এবং জাতীয় দৈনিক ইত্তেফাক, আমার দেশ, প্রথম আলোসহ বেশির ভাগ পত্রিকা অফিসেই পুলিশ প্রহরা ছিল না। কেন পুলিশ প্রহরা ছিল না-- সে ব্যাপারেও কেএমপি’র পক্ষ থেকে কোনও কিছু জানানো হয়নি।

নিরাপত্তা জোরদারের অনুরোধ জানিয়ে রোববার খুলনা প্রেসক্লাবের পক্ষ থেকে কেএমপি কমিশনারকে একটি চিঠি পাঠানো হয়েছে।