৬ ডিসেম্বর ‘গণতন্ত্র মুক্তি দিবস’ (আপডেট)
৬ ডিসেম্বর মঙ্গলবার ‘গণতন্ত্র মুক্তি দিবস’। ১৯৯০ সালের এই দিনে ছাত্র -- জনতার গণঅভ্যুত্থানে সামরিক স্বৈরাচার এরশাদ সরকারের পতন ঘটে।
দিবসটি উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক দল নানা কর্মসূচি প্রহণ করেছে।
এ উপলক্ষে রাষ্ট্রপতি প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহমে¥দ, প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং আওয়ামী লীগ সভানেত্রী ও বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।
রাষ্ট্রপতি প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহমে¥দ তার বাণীতে বলেন, গণতন্ত্রের জন্য জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের বিজয় হিসেবে এ দিনটি জাতীয় ইতিহাসে স্মরণীয় হয়ে আছে। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে জীবন উৎসর্গকারী শহীদ ও সংগ্রামী জনগণের অবদান জাতি শ্রদ্ধার সাথে স্মরণ করে।
রাষ্ট্রপতি বলেন, গণতন্ত্র দিবসে আমি সকলের প্রতি অর্জিত গণতন্ত্রকে দৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যেতে ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহ্বান জানাচ্ছি।
প্রধানমন্ত্রী খালেদা জিয়া বলেন, বাংলাদেশের গণতন্ত্রের পথ কখনও কুসমাস্তীর্ণ ছিলো না। গণতন্ত্রের অগ্রযাত্রা হয়েছে বারবার ব্যাহত। বহু ত্যাগ, তিতিক্ষা আর রক্তের বিনিময়ে অর্জিত এই গণতন্ত্রকে যে কোনো মূল্যে আমাদের সুসংহত করতে হবে। গণতন্ত্রের শত্র“দের বিরুদ্ধে আমাদের সবার সজাগ ও সতর্ক থাকতে হবে।
প্রধানমন্ত্রী বলেন, সুখী, স¦নির্ভর, সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ও গণতন্ত্রকে সমুন্নত রাখতে দেশবাসীর প্রতি আমি উদাত্ত আহ্বান জানাই। আসুন-দলমত নির্বিশেষে নব্বইয়ের মতো আমরা সর্বাত্মক জাতীয় ঐক্য গড়ে তুলি, জাতীয় উন্নয়নে এক যোগে কাজ করি।
শেখ হাসিনা তার বাণীতে বলেন, গণতন্ত্রকে রাহুমুক্ত করার লড়াইয়ে এ দেশের মানুষ বার বার বুকের রক্ত ঢেলে রাজপথ রঞ্জিত করেছে। তারা প্রাণ দিয়েছে; কিন্তু স্বৈরাচারের সঙ্গে আপোস করেনি।
শেখ হাসিনা বলেন, সামরিক স্বৈরাচারের পতন ও গণতন্ত্র মুক্তির এই দিনে আমি রক্তøাত গণতান্ত্রিক আন্দোলনে শহীদ নুর হোসেন, সেলিম, দেলোয়ার, ময়েজ উদ্দিন, ডা. মিলন, জেহাদ, ফাত্তাহ ও তিতাসসহ অগণিত শহীদের স্মৃতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। শহীদ পরিবারের সকল সদস্যকে জানাই আন্তরিক সহমর্মিতা।
