রোববার মধ্যরাতে সেনাবাহিনীর ‘শীতকালীন সম্মিলিত মহড়া’ শুরু
সেনাবাহিনীর বার্ষিক ‘শীতকালীন সম্মিলিত মহড়া’ রোববার মাধ্যরাত থেকে শুরু হচ্ছে । নামা প্রকাশ না করার শর্তে সেনাবাহিনীর একজন উর্ধ্বতন কর্মকর্তা বলেন, এটি নিয়মিত প্রশিক্ষণ মহড়ার অংশ।
তিনি বলেন, হালকা ও ঠান্ডা আবহাওয়ার সুবিধা নিয়ে সেনাবাহিনী প্রতিবছরই শীতকালে এ ধরনের মহড়ার আয়োজন করে থাকে।
অপর এক সেনা কর্মকর্তা উদ্ধৃত না হওয়ার শর্তে বলেন, শীতকালীল এ প্রশিক্ষণ মহড়ায় কয়েক হাজার সেনা সদস্য অংশ নেবেন। ২৯ ডিসেম্বর এ মহড়া শেষ হবে বলে তিনি জানান।
তিনি বলেন, ইন্ডিপেনডেন্ট ব্রিগেড ও ইনফ্যানট্রি ডিভিশনের সৈন্যরা একটি বিশেষ মহড়ায় অংশ নেবেন।
তবে কাদেরাবাদ সেনানিবাস ও সিলেট সেনানিবাসের একাংশ ২৫ দিনব্যাপী এ মহড়ার আওতার বাইরে থাকবে বলে সেনাবাহিনী সূত্র জানিয়েছে।
