কুড়িগ্রামে মসজিদ থেকে বোমা উদ্ধার
কুড়িগ্রাম শহরের বাজার এলাকায় কেন্দ্রীয় জামে মসজিদের ওজুখানায় রোববার দুপুরে একটি বোমা পাওয়া যায়।
স্থানীয় সূত্র জানায়, জোহরের নামাজের আগে মসজিদের খাদেম কুতুব উদ্দিন প্রথমে বোমাটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে বোমাটি উদ্ধার করে নিয়ে যায়। বোমার খবরে শহরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শহরের গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।
এ ব্যাপারে পুলিশ সুপার শেখ মো. মিজানুর রহমান জানান, ব্যাটারি ও তারসহ লাল রংয়ের টেপ দিয়ে মোড়ানো বোমাটি উদ্ধার করা হয়েছে। তবে পরীক্ষা না করে এ ব্যাপারে বিস্তারিত কিছু বলা যাবে না। এ জন্যে বোমা বিশেষজ্ঞদের ডাকা হয়েছে।
