২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকার মোহাম্মদপুরে মহিলার ১৫ টুকরা লাশ উদ্ধার

রাজধানীর মোহাম্মাদপুর থানা পুলিশ রোববার সকালে একটি পরিত্যাক্ত ট্রাভেল ব্যাগ থেকে অজ্ঞাত পরিচয় এক মহিলার ১৫ টুকরা লাশ উদ্ধার করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2005, 02:05 PM

Updated : 26 Apr 2022, 06:21 PM

পুলিশ ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, মোহাম্মদপুরের ইকবাল রোডের স্কুল মাঠের কাছে সকাল পৌনে ৮টার দিকে উদ্ধার করা হয় লাল রঙের একটি সন্দেহজনক ট্রাভেল ব্যাগ। পরে এর ভেতরে আরো দুটি বাজারের থলের ভেতরে পাওয়া যায় অজ্ঞাত পরিচয় মহিলার ১৫ টুকরা লাশ।

পুলিশের ধারণা, সন্ত্রাসীরা হতভাগ্য ওই মহিলাকে অন্য কোথাও খুন করে লাশটি সেখানে ফেলে দেয়।

রাজধানীতে নিরাপত্তা বাহিনীর যৌথ অভিযানকালীন এই হত্যাকাণ্ড ঘটলো।