২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কলকাতা বই মেলা শুরু ২৫ জানুয়ারি

কলকাতার ময়দানে আগামী ২৫ জানুয়ারি থেকে ৩১তম ‘কলকাতা বইমেলা’ শুরু হচ্ছে। মেলায় স্পেন ও অস্ট্রেলিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশের বিপুল সংখ্যক লেখক- প্রকাশক অংশগ্রহণ করবেন। ৫ ফেব্র“য়ারি পর্যন্ত বইমেলা চলবে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2005, 01:00 PM

Updated : 26 Apr 2022, 06:21 PM

বিশ্বের বৃহত্তম এ বইমেলায় অংশীদারি দেশ হিসেবে স্পেন এবং অতিথি দেশ হিসেবে অস্ট্রেলিয়া অংশগ্রহণ করবে।

পাবলিশার্স অ্যান্ড বুকসেলারস গিল্ড এর সাধারণ সম্পাদক ত্রিদিব কুমার চট্টোপাধ্যায় জানান, এ মেলায় প্রথমবারের মত মেক্সিকো, ভেনিজুয়েলা এবং আয়ারল্যান্ড অংশগ্রহণ করবে। মার্কিন যুক্তরাষ্ট্রও কয়েক বছর পর মেলায় যোগদান করতে যাচ্ছে।

বইমেলার পাশাপাশি কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল ভেন্যু নন্দনে স্পেনের চলচ্চিত্র উৎসবও অনুষ্ঠিত হবে।

এছাড়া স্পেন, অস্ট্রেলিয়া, বৃটেন, ফ্রান্স, ইউরোপিয়ান ইউনিয়ন, জার্মানি, ব্রাজিল এবং বাংলাদেশ মেলায় তাদের নিজস্ব প্যাভিলিয়ন স্থাপন করবে।

ত্রিদিব কুমার চট্টোপাধ্যায় আরও জানান, মাদ্রিদ প্লাজা হিসেবে পরিচিত স্পেনের প্লাজায় মেয়রের প্রতিকৃতি স্থাপিত করা হবে।

তিনি বলেন, এ মেলায় ছাত্রদের উপযোগী বিভিন্ন সফটওয়্যার, পাবলিশার্স এবং লাইব্রেরির জন্য হার্ডওয়ারস এবং বইয়ের সিডি পাওয়া যাবে।

ইতোমধ্যে ভারতের বেশ কয়েকটি তথ্য প্রযুক্তি সংস্থা এ মেলায় অংশগ্রহণের নিশ্চয়তা দিয়েছে।

ত্রিদিব কুমার চট্টোপাধ্যায় আরও জানান, ‘এবারের মেলায় ১০ শতাংশ দর্শনার্থী বৃদ্ধি পাবে।

গত বছর এ মেলায় প্রায় ২৫ লাখ বইপ্রেমী অংশগ্রহণ করেছিল এবং আয় হয়েছিল ২০ কোটি টাকা।