২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে বোমায় আহত অ্যাডভোকেট নূরুল হুদা মারা গেছেন

গাজীপুর আদালত চত্বরে ২৯ নভেম্বর আত্মঘাতি বোমা হামলায় গুরুতর আহত অ্যাডভোকেট নূরুল হুদা রোববার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2005, 11:40 AM

Updated : 26 Apr 2022, 06:21 PM

এ নিয়ে গাজীপুর বোমা হামলায় মৃতের সংখ্যা দাঁড়ালো আট। এদের মধ্যে তিনজন আইনজীবী।

গাজীপুরে অ্যাডভোকেট নূরুল হুদার মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়ার সাথে সাথে আইনজীবীসহ সর্বস্তরের লোক জন বিক্ষোভ প্রদর্শন করে।

গাজীপুর বার লাইব্রেরিতে ২৯ নভেম্বর জামা’আতুল মুজাহিদীনের (জেএমবি) আত্মঘাতি বোমা হামলায় ঘটনাস্থলেই কয়েকজন নিহত এবং শতাধিক আহত হয়।