টাঙ্গাইলে টাইম বোমা উদ্ধার
টাঙ্গাইলের মির্জাপুর কলেজ রোডে একটি ফোন-ফ্যাক্সের দোকানের সামনে থেকে রোববার সকাল ছয়টার দিকে পুলিশ একটি টাইম বোমা উদ্ধার করেছে।
পুলিশ জানায়, ফোন-ফ্যাক্সের দোকানের সামনে বোমাটি পড়ে থাকতে দেখে পাশের চায়ের দোকানদার মোহাম্মদ আলী পুলিশে খবর দেয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে বোমাটি উদ্ধার করে।
এ ব্যাপারে কেউ গ্রেপ্তার হয়নি।
মির্জাপুর পুলিশ সুপার আব্দুল্লাহেল বাকীর নেতৃত্বে পুলিশ মির্জাপুর স্টেডিয়াম মাঠে বোমাটি নিষ্ক্রিয় করার প্রক্রিয়া চালা”েচ্ছ।
