২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গায় মধ্যরাতে বোমা হামলা, ২টি বোমা উদ্ধার

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সেনেরহুদা গ্রামে শুক্রবার দিবাগত মধ্যরাতে দুর্বৃত্তরা একটি বাড়িতে বোমা হামলা করেছে। অজ্ঞাত দুর্বৃত্তরা তিনটি বোমা নিক্ষেপ করে এবং পরে পুলিশ ঘটনাস্থল থেকে আরও দু’টি তাজা বোমা উদ্ধার করে।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2005, 07:38 PM

Updated : 26 Apr 2022, 06:21 PM

পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, একদল দুর্বৃত্ত শুক্রবার মধ্যরাতে সেনেরহুদা গ্রামের একরামুল হকের বাড়িতে প্রবেশের চেষ্টা চালায়। এসময় বাড়ির লোকজন বিষয়টি টের পেয়ে চিৎকার চেঁচামেচি শুরু করলে আশপাশের লোকজন ছুটে আসতে থাকে। অবস্থা খারাপ হওয়ার আশংকায় দুর্বৃত্তরা তিনটি বোমা নিক্ষেপ করে পালিয়ে যায়। এসময় তারা একটি ব্যাগে ভর্তি দু’টি তাজা বোমা ফেলে রেখে যায়। জীবননগর থানা পুলিশ বোমা দু’টি উদ্ধার করে থানায় নিয়ে নিস্ক্রিয় করে।

দৃর্বুৃত্তদের ছোঁড়া এ বোমায় কেউ হতাহত হয়নি। তবে ঘরবাড়ি ও আশপাশে ক্ষতের সৃষ্টি হয়েছে। এব্যাপারে জীবননগর থানায় বিস্ফোরকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।