ব্রাহ্মণবাড়িয়ায় ২ বিডিআর সদস্যর কাছ থেকে ১০৯ কেজি গাঁজা উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ ট্রাফিক পয়েন্টে ১০৯ কেজি গাঁজাসহ দুই বিডিআর সদস্যকে গ্রেপ্তার করেছে আশুগঞ্জ থানা পুলিশ।
শনিবার সকাল সাড়ে আটটায় কসবা থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস তল্লাশী করে গাঁজাসহ তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হচ্ছে--৪৩ রাইফেল ব্যাটেলিয়নের নায়েক সুবেদার সিদ্দিকুর রহমান এবং পিলখানা বিডিআর সদর দপ্তরের নায়েক খুরশিদ আলম।
পুলিশ জানায়, বিডিআর’র পোশাক পরিহিত এ দুই বিডিআর সদস্য কসবা থেকে ঢাকায় গাঁজা পাচার করছিল।
