আরও বোমা হামলা হতে পারে ঃ ব্রিটিশ পররাষ্ট্র দপ্তর
বাংলাদেশে আরও বোমা হামলা হতে পারে বলে আশঙ্কা করছে ব্রিটিশ পররাষ্ট্র দপ্তর।
হুমকির ব্যাপকতা বৃদ্ধি পাওয়ায় ব্রিটিশ পররাষ্ট্র দপ্তর বাংলাদেশে ভ্রমণ সংক্রান্ত পরামর্শে সংশোধন এনেছে এবং বলেছে যে, বাংলাদেশে সন্ত্রাসীদের কাছ থেকে হুমকি বৃদ্ধি পাচ্ছে।
শুক্রবার ব্রিটিশ পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে জানায়, ‘বাংলাদেশে সন্ত্রাসীরা দেশের লক্ষ্য বস্তুগুলোর উপর আক্রমণ জোরদার করেছে। ভবিষ্যতে বাংলাদেশে হামলায় বিষ্ফোরক সামগ্রী ব্যবহার করা হতে পারে’।
বিবৃতিতে আরও বলা হয় যে, নভেম্বর-ডিসেম্বর মাসে গাজীপুর কোর্টে ও চট্টগ্রামের ডিসি অফিসে বোমা হামলায় কমপক্ষে ১৩জন নিহত এবং ১০০জন আহত হয়েছে।
