২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ার গাবতলীতে বিজয় দিবসে ইউপি কার্যালয় উড়িয়ে দেবার হুমকি

জামাআ’তুল মুজাহিদীন ক্যাডাররা বৃহ¯পতিবার রাতে বগুড়ার গাবতলী উপজেলার দক্ষিণপাড়া ইউনিয়নের চেয়ারম্যান এবং ইউনিয়ন বিএনপির সেক্রেটারি নুহ আলম সরদারকে দেয়া চিঠিতে বিজয় দিবসে ইউপি কার্যালয় উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2005, 08:59 PM

Updated : 26 Apr 2022, 06:21 PM

নুহ আলম বিষয়টি প্রকাশ করতে না চাইলেও তার নিকটজনরা জানান, বৃহ¯পতিবার রাতে ডাকযোগে পাঠানো হাতে লেখা চিঠিটি তার কাছে পৌঁছে।

সাদা কাগজে লেখা চিঠিতে বলা হয়েছে, ইউনিয়নের বিচারকার্য ও অন্যান্য সকল কাজ কোনআন ও হাদিস অনুসারে করতে হবে। আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে এ নির্দেশ পালন না করা হলে ১৬ ডিসেম্বর বিজয় দিবসে দক্ষিণপাড়া ইউনিয়ন ভবন বোমা মেরে উড়িয়ে দেয়া হবে।

চিঠিটি বগুড়ার সোনাতলা উপজেলা থেকে পোষ্ট অফিস থেকে আসে। চিঠির শেষে লেখা হয়েছে জামাআ’তুল মুজাহেদিন বাংলাদেশ, জাগ্রত মুসলিম জনতা বাংলাদেশ, হরকাতুল মুক্তাহেদিন বাংলাদেশ। চেয়ারম্যান রাতেই এ ব্যাপারে থানায় সাধারণ ডাইরি করেছেন। ইউনিয়ন ভবনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। গাবতলী থানার ডিউটি অফিসার এএসআই আবদুল জোব্বার ঘটনার সত্যতা স্বীকার করেছেন।