খুলনায় স্বামীর হাতে স্ত্রী খুন
খুলনার ডুমুরিয়া উপজেলায় পারভীন (২৮) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করেছে স্বামী আবদুস সালাম। উপজেলার মাগুরখালী আরশনগর গ্রামে বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, স্বামী--স্ত্রীর মধ্যে ঝগড়াকে কেন্দ্র করে এক পর্যায়ে সালাম তার স্ত্রীকে বেদম মারধোর করে। এতে পারভীন ঘটনাস্থলেই মারা যায়।
হত্যাকাণ্ডের ঘটনাকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার উদ্দেশ্যে ঘটনার পর পারভীনের মুখে কীটনাশক ঢেলে দেওয়া হয়। এলাকাবাসী ঘটনাটি পুলিশকে জানালে শুক্রবার সকালে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে। নিহতের শরীরের কয়েকটি স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
