২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোহাম্মদপুরে পুলিশ হেফাজতে একজনের মৃত্যু

নগরীর মোহাম্মদপুর থানায় পুলিশ হেফাজতে শুক্রবার একজনের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2005, 04:41 PM

Updated : 26 Apr 2022, 06:21 PM

নিহতের নাম মফিউদ্দিন শফি (৩৫)। তার বাড়ী নবাবগঞ্জের শামসা বাগে।

তবে মোহাম্মদপুর থানা পুলিশ এই অভিযোগ অস্বীকার করে জানায় নিহতের স্বাভাবিক মৃত্যু হয়েছে।

পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদকালে শফি অসুস্থ  হয়ে পড়ে এবং তাকে সোহরাওয়ার্দি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের কর্তব্যরত ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করে।

শফি মোহাম্মদপুর থানাধীন রায়ের বাজারের সুলতানগঞ্জে ৫৫/৫ নম্বর বাসায় থাকতো।

নিহতের লাশ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।