২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জের তাপস হত্যা মামলাসহ ৩টি মামলা দ্রুত বিচার ট্রাইবুনালে

মুন্সীগঞ্জ জেলা ছাত্রলীগ সভাপতি তাপস হত্যা মামলাসহ সংশ্লিষ্ট তিনটি মামলা ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩ আদালতে পাঠানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2005, 10:28 AM

Updated : 26 Apr 2022, 06:21 PM

এরমধ্যে দুইটি মামলারই প্রধান আসামি সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি তাপসের আপন চাচা মোহাম্মদ মহিউদ্দিন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারি সচিব স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে মুন্সীগঞ্জের এই তিনটি মামলা ছাড়াও ফরিদপুর, ঢাকা, নরসিংদী, খাগড়াছড়ি ও জয়পুরহাটের একটি করে মোট পাঁচটি মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানো হয়।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ বৃহস্পতিবার রাতে বিডিনিউজকে জানান, রাজনৈতিক প্রতিহিংসার কারণেই মামলায় ফাঁসানোর পর ক্ষমতাসীনরা আবার মামলাগুলো দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করেছে।

এ ধরনের ষড়যন্ত্র মোকাবেলায় জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সকলকে সতর্ক থাকার আহবান জানান।