আলোচনায় বসতে আ. লীগকে অনুষ্ঠানিক আমন্ত্রণ জানাবে বিএনপি
আত্মঘাতী বোমা হামলা এবং জঙ্গি তৎপরতা বৃদ্ধি পাওয়ায় সরকারি দল বিএনপি আলোচনার টেবিলে বসার জন্য বিরোধী রাজনৈতিক দলগুলোর প্রতি আনুষ্ঠানিক আমন্ত্রণ জানাবে।
বিএনপি’র মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়া বৃহম্পতিবার বিকেলে তার দল ও অঙ্গ সংগঠনের যৌথসভা শেষে সাংবাদিকদের বলেন, এ ইস্যুতে আলোচনার জন্য প্রয়োজন হলে, আমারা বিরোধী রাজনৈতিক দলগুলোর প্রতি অনুষ্ঠানিক আমন্ত্রণ পত্র পাঠাবো।
তিনি জানান, প্রধানমন্ত্রী ইতোমধ্যে তাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন এবং আমরা এখান থেকে তাদেরকে আবারও সেই আমন্ত্রণ জানাচ্ছি .. ।
তিনি বলেন, আমার মনে করি এটা একটি জাতীয় দুর্যোগ, এ পরিস্থিতিতে সবার এগিয়ে আসা এবং যৌথভাবে এ সমস্যার মোকাবেলা করা উচিত। আমি আশা করছি তারা আমাদের ডাকে সাড়া দেবেন।
তিনি বলেন, যদি আমরা সকল রাজনৈতিক দল, সচেতন নাগরিক এবং সুশীল সমাজ এগিয়ে আসে, তাহলে জঙ্গিদের দমন করতে আমারা সক্ষম হব।
তিনি জানান, আইন প্রয়োগকারি সংস্থা হামলার সাথে জড়িত থাকার কারণে এপর্যন্ত ৪০০ থেকে ৫০০ জঙ্গিকে গ্রেফতার করেছে। তাদের বিরুদ্ধে চার্জশিটও দাখিল করা হয়েছে। অল্প কিছুদিনের মধ্যে দোষীদের দৃষ্টান্তমূলক শান্তি দেওয়া হবে।
