২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শায়খ আবদুর রহমানকে ১০ দিনের মধ্যে আদালতে হাজির হওয়ার নির্দেশ

বগুড়ার দ্বিতীয় ¯েপশাল ট্রাইব্যুনালের বিচারক আগামী ১০ দিনের মধ্যে নিষিদ্ধ ঘোষিত জামাআ’তুল মুজাহিদীন প্রধান শায়খ আবদুর রহমানকে আদালতে হাজির হবার নির্দেশ দিয়েছেন। বৃহ¯পতিবার দেয়া ওই আদেশ মোতাবেক হাজির না হলে তার অনুপস্থিতিতে এক তরফা বিচার কার্য সমাধা করা হবে বলে জানানো হয়েছে।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2005, 08:56 PM

Updated : 26 Apr 2022, 06:20 PM

এর আগে গত বুধবার প্রথম ¯েপশাল ট্রাইব্যুনালের বিচারক অপর এক নির্দেশে শায়খ আবদুর রহমান, সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাই, ওয়ালিউল্লাহ ওরফে আবদুল হামিদ, গোলাম কিবরিয়া ওরফে ট্রাইগার ওরফে ইউসুফ ও মামুন-অর-রশিদ মামুন ওরফে ফারুককে ১৭ আগস্ট বোমা বিস্ফোরণ ও বিশেষ ক্ষমতা আইনের মামলায় ১০ দিনের মধ্যে আদালতে হাজির হতে নির্দেশ দেন।

¯েপশাল ট্রাইব্যুনাল-২ এর বিচারক সাক্ষরিত বিজ্ঞপ্তিতে (স্মারক নং-৮৩৯, তাং-৩০/১১/০৫) বলা হয়, আসামীর বিরুদ্ধে গ্রেফতারী পরওয়ানা জারী রয়েছে এবং ফৌজদারী কার্যবিধির ১৮৯৮এর ৮৭ ও ৮৮ ধারার বিধান মোতাবেক কার্যক্রম গ্রহণ করা হয়েছে। আসামী পলাতক বা আত্মগোপন করে থাকায় তাকে শীঘ্রই গ্রেফতারের সম্ভবনা নেই। এ কারণে আদেশ জারীর ১০ দিনের মধ্যে ক্ষমতা আইনের সংশোধিত ২৭(৬) ধারার প্রদত্ত ক্ষমতা বলে হাজির হতে নির্দেশ দেয়া হয়েছে।