খুলনা জেলা স্কুল বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে জেএমবি
খুলনা জেলা স্কুল বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি)।
বৃহস্পতিবার স্কুল কর্তৃপক্ষ এ হুমকির কথা স্বীকার করেছে।
১১ অক্টোবর ডাকাযোগে প্রাপ্ত চিঠিতে এ হুমকির কথা উল্লেখ করা হলেও এসএসসি পরীক্ষার্থীদের টেস্ট পরীক্ষা চলার কারণে চিঠির বিষয়টি গোপন রাখা হয়।
খুলনার মেয়র ও জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী শেখ তৈয়বুর রহমান, জেলা প্রশাসক এটিএম মহিউদ্দিন আহমেদ এবং স্কুলের প্রধান শিক্ষক মালেকা বেগম বৈঠক শেষ খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার খান সাঈদ হাসানের কাছে নিরাপত্তা চেয়ে চিঠি পাঠান।
কেএমপির পক্ষ থেকে স্কুলের নিরাপত্তা রক্ষার্থে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
