২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিএনজি রিফিলিং-এর সময় বিস্ফোরণে নিহত ১ আহত ৩

সাভার স্মৃতিসৌধের কাছে বৃহস্পতিবার একটি যাত্রীবাহী ম্যাক্সিতে সিএনজি রিফিলিং এর সময় বিষ্ফোরণে একজন নিহত এবং ৩ জন আহত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2005, 07:54 PM

Updated : 26 Apr 2022, 06:20 PM

রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেড (আরপিজিসিএল) এর প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, গাড়িটিতে সিএনজি সিলিন্ডরের বদলে লাগানো ছিল একটি অক্সিজেন সিলিন্ডার। এটি কোনো অননুমোদদিত মোটর ওয়ার্কশপ থেকে সংযোজন করা হয়েছিল বলে ধারনা করা হচ্ছে।

পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, বিস্ফোরণে আব্দুল মান্নান (৬২) নামে এক সিঙ্গারা বিক্রেতা ঘটনাস্থলেই নিহত হয়।

ফিলিং মেশিনের অপারেটর এম আসলামকে গুরুতর আহত অবস্থায় সিএমএইচে ভর্তি করা হয়েছে। অন্যদিকে হিউম্যান হলারের হেলপার কাজী তাবসির এবং উজ্জ্বল (২৬) কে সাভারের গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিস্ফোরণে ফিলিং স্টেশনের ছাদ উড়ে যায় এবং দুটি ফিলিং মেশিন নষ্ট হয়ে যায়।

প্রচন্ড বিস্ফোরণের শব্দ পেয়ে সাভার ক্যান্টনমেন্টের সেনা বাহিনীর সদস্য এবং স্থানীয় লোকজন ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন।

দুর্ঘটনার পর ফিলিং স্টেশনের কর্মচারিরা দ্রুত পালিয়ে যায়।

জানা গেছে, একটি পুরোনো মাইক্রোবাসকে হিমম্যান হলারে রূপান্তর করে চালোনো হচ্ছিল। এতে সিএনজি সিলিন্ডারের বদলে লাগানো ছিল বিওসি একটি অক্সজেন সিলিন্ডার। দূর্ঘটনায় স্টেশনের ক্ষতি হয়েছে।

বিকেলে পুলিশ গাড়িটি থানায় নিয়ে গেছে।

নিরাপত্তার বিষয়টি যাচাই করে দেখার জন্যে আরপিজিসিএলর কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।