২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে অস্ত্রসহ যুবদল কর্মী গ্রেফতার

রংপুর পুলিশ লাইন থেকে বৃহস্পতিবার অস্ত্রসহ এক যুবদল কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2005, 07:36 PM

Updated : 26 Apr 2022, 06:20 PM

সূত্র জানায়, দুপুরে হরতালের সমর্থনে যুব মহিলা লীগের মিছল চলাকালে রংপুর কোর্ট এলাকায় এক যুবদল কর্মী অস্ত্র উচিয়ে তাদেরকে মিছিল সমাবেশ করতে বাধা দেয়। এসময় যুব লীগের কর্মীরা তাকে ধাওয়া করলে সে পুলিশ লাইনে গিয়ে আশ্রয় নেয়।

দুপুর আড়াইটার দিকে যুব মহিলা লীগের কর্মীরা পুলিশ সুপারের কার্যালয় ঘেরাউ করে বিক্ষোভ সমাবেশ করে তাকে গ্রেফতাররে দাবি জানায়। 

পরে পুলিশ তাকে অস্ত্রসহ গ্রেফতার করে।