২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কলারোয়া সীমান্তে বিএসএফ’র গুলিতে ১ বাংলাদেশী নিহত, আহত ১

সাতক্ষীরার কলারোয়া উপজেলার হিজলদি সীমান্তে বৃহস্পতিবার ভোরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ--এর গুলিতে সাইদ (৩০) নামে যুবক নিহত হয়েছে। এসময় জাহান (৩২) নামে আরেক যুবক গুলিবিদ্ধ অবস্থায় পালিয়ে আসতে সক্ষম হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

যশোর, প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2005, 04:59 PM

Updated : 26 Apr 2022, 06:20 PM

নিহত সাইদ এবং জাহানের বাড়ি যশোরের শার্শা উপজেলার পশ্চিমকোটা গ্রামে। বিএসএফ সদস্যরা সাইদের লাশ নিয়ে গেছে।

স্থানীয় সূত্র জানায়, সাইদ ও জাহান পেশায় চোরাচালানী। ভোরে তারাসহ চার পাঁচজন ভারত থেকে ক্যামেরা নিয়ে আসার সময় বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি চালালে সাইদ ঘটনাস্থলেই নিহত হয়। নিহতের লাশ ফেরতের জন্যে বিডিআর--এর পক্ষ থেকে আনুষ্ঠানিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।