২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাদ্যে বিষক্রিয়ায় হবিগঞ্জে একই পরিবারের ৩ জনের মৃত্যু

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার খাগাউড়া গ্রামে খাদ্যে বিষক্রিয়ায় একই পরিবারের তিনজন সদস্য মারা গেছেন। অসুস্থ হয়েছেন আরও তিনজন। পুলিশ বৃহস্পতিবার এ তথ্য জানায়।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2005, 01:11 PM

Updated : 26 Apr 2022, 06:20 PM

মৃত তিনজনের নাম মতিলাল দাস (৭৫), তার স্ত্রী গৌরী রানী দাস (৬৫) এবং তাদের ভাতিজির জামাই শিব বরণ রবি দাস (৪২)।

তারা তিনজনই বুধবার রাতে বাহুবল হাসপাতাল ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

খাদ্যে বিষক্রিয়ায় তাদের পরিবারের আরও চার সদস্য অসুস্থ হয়েছেন।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিরুল আলম জানান, মতি লাল দাসের ভাতিজি মিনতি রানী দাসের বিয়ে উপলক্ষ্যে তারা অধিক পরিমানে শুকরের মাংস খান। তারা চোলাই মদও খেয়েছেন বলে পুলিশ ধারনা করছে। তার ভাষায়, খাদ্যে বিষক্রিয়া থেকেই এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে।