২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ককটেল বিস্ফোরণে ২ মহিলা আহত

বন্দরনগরী চট্টগ্রামের বন্দর থানার মাইজাপাড়া এলাকায় শনিবার সকালে এক ককটেল বিস্ফোরণে দুই মহিলা আহত হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2005, 04:29 PM

Updated : 26 Apr 2022, 06:26 PM

শনিবার সকাল ১০টার দিকে কুমারীদীঘিপাড় এলাকার জনৈক ইকবালের বাড়ির কাছে ককটেলটি হঠাৎ বিস্ফোরিত হয়।

বিস্ফোরণে হাসিনা (২১) ও মোর্শেদা (১৫) আহত হয়। হাসিনার অবস্থা আশংকাজনক।

হাসিনার দেহের বিভিন্ন অংশ পুড়ে গেছে এবং ককটেলের স্পি­ন্টার তার ডান হাত ও পায়ে বিদ্ধ হয়েছে। তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আহত মোর্শেদাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বিস্ফোরণ সম্পর্কে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের মাতবর বলেন, সন্ত্রাসীরা সম্ভবত ককটেলটি ঘাসের ওপর ছুঁড়ে ফেলেছিল এবং একজন সুইপার ওই এলাকায় ঝাড়– দেওয়ার সময় এটি বিস্ফোরিত হয়।

তিনি আরো বলেন, আমরা বিস্ফোরিত ককটেলের বিভিন্ন অংশ উদ্ধার করেছি এবং ওই সুইপারকে খুঁজে বের করার চেষ্টা করছি।