২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে সন্দেহভাজন ২ জেএমবি সদস্য গ্রেপ্তার

র‌্যাব সদস্যরা শনিবার রাজধানী থেকে সন্দেহভাজন দু’জন জেএমবি সদস্যকে গ্রেপ্তার করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2005, 07:11 PM

Updated : 26 Apr 2022, 06:26 PM

গ্রেপ্তারকৃতরা হচ্ছে- উদয় এবং আরিফ। উদয়ের  কাছ থেকে বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

র‌্যাব--২--এর কমান্ডিং অফিসার লে. কর্নেল ইজাজুর রহমান বিডিনিউজকে জানান, র‌্যাব--এর একটি দল মগবাজারের সেবিকা হোটেলে অভিযান চালিয়ে মিষ্টির প্যাকেটে বহন করা বিস্ফোরকসহ উদয় নামে এক ছাত্রকে গ্রেপ্তার করে।

তিনি বলেন, উদ্ধারকৃত বিস্ফোরক দিয়ে শক্তিশালী বোমা তৈরি করা সম্ভব।

র‌্যাব হোটেল কর্তৃপক্ষের উদ্ধৃতি দিয়ে বলেছে, উদয় একজন ছাত্র এবং সে ১১৩ নম্বর কক্ষে অবস্থান করছিল।

র‌্যাব আরও জানায়, উদয়ের দেওয়া তথ্যের ভিত্তিতে অপর জেএমবি সদস্য আরিফকে একই দিন ইস্টার্ন প্লাজা থেকে গ্রেপ্তার করা হয়।