২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেরা আইটি ব্যবহারকারী পুরস্কার পেল ১২ টি কোম্পানি

দেশীয় সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে দেশের আইটি ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য ১২ টি কোম্পানিকে বুধবার সেরা আইটি ব্যবহারকারী পুরস্কার - ২০০৫ প্রদান করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2005, 09:38 PM

Updated : 26 Apr 2022, 06:20 PM

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার এন্ড ইনফরমেশন সার্ভিসেস (ব্যাসিস) প্রদত্ত পুরস্কার লাভ করে সায়হাম কটন মিলস লি., জালালাবাদ টেলিকম লি., টেলিটক বাংলাদেশ লি., রিলায়েন্স ইনসুরেন্স লি., স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, মাইন্ডওয়ার্কিং এ/এস, ডেনমার্ক, আবাসন উপদেষ্টা লি., গ্যাস ট্রান্সমিশন  কোম্পানি লি., ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ, গ্র“পকেয়ার এ/এস, ডেনমার্ক, রুপালী ব্যাংক লি. এবং ইসাক ব্রাদার্স ইন্ডাস্ট্রিস লি.

বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাণিজ্য মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।