২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বসুন্ধরায় শুরু হচ্ছে সপ্তাহব্যাপী চলচ্চিত্র উৎসব

ফ্রান্স দূতাবাসের উদ্যোগে ‘ট্রাই-কন্টিনেন্টাল ফিল্ম ফেস্টিভাল’ শীর্ষক সপ্তাহব্যাপী চলচ্চিত্র উৎসব বসুন্ধরা সিটিতে ৮ ডিসেম্বর শুরু হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2005, 09:15 PM

Updated : 26 Apr 2022, 06:20 PM

উৎসবে বাংলাদেশ, প্যালেস্টাইন, পাকিস্তান, মরক্কো, তিউনিশিয়া, তাজাকিস্তান, সেনেগাল, লেবানন, কম্বোডিয়া, আর্জেন্টিনা, চীন ও দক্ষিন আফ্রিকার বিখ্যাত ১২ টি চলচ্চিত্র দেখানো হবে।

বুধবার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স রুমে ফ্রান্স দূতাবাসের উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।