২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোটালীপাড়া বোমা মামলার নির্ধারিত শুনানি অনুষ্ঠিত হয় নি

গোপালগঞ্জের কোটালীপাড়ায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় বোমা পুঁতে রাখার অভিযোগে রাষ্ট্রদ্রোহী মামলার বুধবার নির্ধারিত শুনানি অনুষ্ঠিত হয়নি।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2005, 06:00 PM

Updated : 26 Apr 2022, 06:20 PM

গোপালগঞ্জের তৎকালীন সহকারি পুলিশ সুপার ও ডিএমপির সিআইডি কর্মকর্তা মুন্সি আতিকুর রহমান ও এসআই নুর হোসেন আদালতে হাজির না হওয়ায় শুনানি অনুষ্ঠিত হয়নি বলে আদালত সূত্র জানিয়েছে।

সাক্ষীদের অনুপস্থিতির কারণে গত এক বছরে কোন কার্যদিবসে মামলার শুনানি অনুষ্ঠিত হয়নি। ফলে মামলার ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে।

এদিকে, এ মামলাকে স্পর্শকাতর হিসেবে উল্লেখ করে গোপালগঞ্জের অতিরিক্ত জেলা দায়রা জজ মো. আকবর হোসেন মৃধা নিরাপত্তা চেয়েছেন। তিনি গানম্যান চেয়ে আবেদন করলেও তাকে এখনও গানম্যান দেওয়া হয়নি।