১৭ আগস্ট বঙ্গভবনের ওয়াটার কলোনীতে বোমা হামলাকারীর ১৬৪ ধারায় জবানবন্দী
বঙ্গভবনের ওয়াটার কলোনীর সামনে ১৭ আগস্ট বোমা হামলা পরিচালনার অভিযোগে গ্রেপ্তারকৃত জেএমবি সদস্য মনোয়ার হোসেন বোমা হামলার দায় স্বীকার করে ম্যাজিস্ট্রেটের কাছে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে।
বুধবার ডিবি ইন্সপেক্টর জানে আলম খান ঢাকার মুখ্য মহানগর হাকিম তৌফিকুল ইসলামের আদালতে হাজির করলে মনোয়ার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। মনোয়ারকে টাঙ্গাইলের কালিহাতি থেকে গ্রেপ্তার করা হয়েছিল এবং গত ২৮ নভেম্বর তারিখে তাকে সাত দিনের রিমান্ডে নেয়া হয়েছিল।
