খেজুর হত্যা মামলা: আসামী গালিব ও তার সহযোগীদের আদালতে হাজির করা হয়নি
নওগাঁ জেলার রানীনগরে চরমপন্থী ইদ্রিস আলী খেজুর হত্যা মামলায় বুধবার হাজিরার দিনে আসামী আহলে হাদিস আন্দোলনের নেতা ড. আসাদুল্লাহ আল গালিব ও তার সহযোগীদের আদালতে হাজির করা হয়নি।
আদালত সূত্র জানায়, ড. গালিব ও তার সহযোগীরা নওগাঁ জেলা কারাগারে থাকলেও নিরাপত্তার কারণে তাদেরকে জেলা ফৌজদারি আদালতে হাজির করা হয়নি।
প্রায় দেড় বছর আগে খেজুর হত্যা মামলা দায়ের করা হলেও পুলিশ এখনও চার্জশীট বা ফাইনাল রিপোর্ট দিতে পারেনি। পুলিশী প্রতিবেদন দাখিলের জন্যে আদালত পরবর্তী তারিখ নির্ধারণ করেছে।
