২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিমানবন্দর থেকে একটি পার্সেল আটক করেছে র‌্যাব

বিস্ফোরক সন্দেহে র‌্যাব বৃহস্পতিবার জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো এলাকা থেকে একটি পার্সেল আটক করে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2005, 09:09 PM

Updated : 26 Apr 2022, 06:20 PM

সূত্র জানায়, পার্সেলটি সৌদি এয়ারলাইন্সের একটি বিমানযোগে সৌদি আরব যাচ্ছিল।

র‌্যাবের সংশ্লিষ্ট এক কর্মকর্তা পার্সেল আটকের বিষয়টি স্বীকার করলেও এ ব্যাপারে বিস্তারিত কিছু জানাননি।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, পার্সেলের মধ্যে ওয়াকিটকি বানানোর উপাদান রয়েছে।

পার্সেলটি স্ক্যান করতে গিয়ে বিমানের কর্মকর্তাদের সন্দেহ হলে তারা বিষয়টি র‌্যাবকে জানান।

র‌্যাব ওই পার্সেলটি আটক করতে বিমানবন্দরে গেলে সেখানে আতঙ্ক ছড়িয়ে পড়ে।