সর্বস্তরের জনতার শ্রদ্ধার্ঘ্য নিবেদনের মধ্য দিয়ে রাষ্ট্রীয় মর্যাদায় শাহাদত চৌধুরী’র দাফন সম্পন্ন
সর্বস্তরের জনতার শ্রদ্ধার্ঘ্য নিবেদনের মধ্য দিয়ে রাষ্ট্রীয় মর্যাদায় প্রখ্যাত সাংবাদিক ও মুক্তিযোদ্ধা শাহাদত চৌধুরীকে বুধবার বিকেলে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়।
শাহাদত চৌধুরীর মরদেহ বুধবার সকাল সাড়ে ৭টায় বারডেম হাসপাতালের হিমাগার থেকে তার নিউ ডিওএইচএস-এর বাড়িতে নিয়ে যাওয়া হয়। সকাল থেকে তাকে দেখতে তার বাড়িতে পরিবার--স্বজন এবং সহকর্মীদের ভিড় ছিল।
কেন্দ্রীয় শহীদ মিনারে বেলা ১১টায় শাহাদত চৌধুরীর সবদেহ নিয়ে এলে সেখানে সর্বস্তরের জনতা শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন। এসময় ফুল দিয়ে শ্রদ্ধা জানান, মুক্তিযুদ্ধের ২ নম্বর সেক্টরের ক্র্যাক প্লাটুনে শাহাদত চৌধুরীর সহযোগীরা, বাংলাদেশের কমিউনিস্ট পাটির সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম, আসাদুজ্জামান নূরের নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ, জাসদ, ওর্য়াকাস পার্টি, বাম গণতান্তিক ফন্ট, বাংলাদেশ ছাত্র মৈত্রী, নারীগ্রন্থ প্রবর্তনা, নয়া কৃষি আন্দোলন, গণবিশ্ববিদ্যালয়ের উপচার্য আবুল কাশেম, নিজেরা করির খুশী কবির, ডা. জাফরুল্লাহ’র নেতৃত্বে গণস্বাস্থ্য কেন্দ্র, মুক্তিযুদ্ধ জাদুঘর, প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান ও আনিসুল হক, সম্মিলিত নারী সমাজের নায়লা খান, শাহরিয়ার কবির ও মুনতাসীর মামুনের নেতৃত্বে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, অ্যাডভোকেট সুলতানা কামালের নেতৃত্বে আইন ও সালিশ কেন্দ্র, কবি ফয়েজ আহমদ, আলী জাকের ও আতাউর রহমান নেতৃত্বে নাগরিক নাট্যাঙ্গন, সাপ্তাহিক যায় যায় দিন, সাপ্তাহিক বিচিত্রার বেবী মওদুদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক সিরাজুল ইসলাম, কর্মজীবী নারী, গ্র“প থিয়েটার ফেডারেশন, ভারতীয় শিল্পী প্রদীপ ঘোষ, ঢাকা পদাতিক, সঙ্গীত একাডেমী, বেঙ্গল ফাউন্ডেশন, চারু শিল্পী আবুল বারক আলভী, রফিকুননবী ও শিল্পী ফেরদৌসী প্রিয়ভাষিনী, আবৃত্তি সম্বন্বয় পরিষদ এবং নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, রামেন্দু মজুদার ও গোলাম কুদ্দুসের নেতৃত্বে সম্মিলিত সাংস্কৃতিক জোট।
জাতীয় প্রেসক্লাবে বেলা সাড়ে ১২টায় দিকে শাহাদত চৌধুরীর মরদেহ নিয়ে আসা হয়। এখানে তার দীর্ঘদিনের সাংবাদিকতা পেশার সহকর্মীরা শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদন শেষে প্রেসক্লাব প্রাঙ্গণে বাদ জোহর মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
এ সময়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানান, বিএনপি’র মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়া, ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা, জাতীয় পার্টির হুসেইন মুহাম্মদ এরশাদ, সাংবাদিক নির্মল সেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. সালেহ উদ্দিন আহমেদ, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী, খায়রুল কবির খোকন এমপি, সাংবাদিক মাহফুজ এনাম, আবেদ খান, মতিউর রহমান চৌধুরী, গোলাম সারওয়ার, স্বপন সাহা, হারুন হাবীব।
২ ডিসেম্বর বাদ আছর মরহুমের বাসভবনে কুলখানি অনুষ্ঠিত হবে।
তিনি সোমবার রাত পৌনে ১টায় বারডেম হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর। তিনি সেপটিমেনিয়ায় ভুগছিলেন। তার রক্তে ইনফেকশন হয়েছিল। এছাড়া হৃদরোগেও ভুগছিলেন।
এর আগে অসুস্থ অবস্থায় তাকে সোমবার গণস্বাস্থ্য হাসপাতালে ভর্তি করা হয়েছিল। অবস্থার অবনতি হলে বারডেমে স্থানান্তর করা হয়।
১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশ নেন শাহাদত চৌধুরী। তিনি ২ নম্বর সেক্টর কমান্ডার খালেদ মোশাররফের অন্যতম সহযোগী এবং ঢাকার অভ্যন্তরে যুদ্ধরত গেরিলাদের ক্র্যাক প্লাটুনের প্রধান সম্বন্বয়ক ছিলেন। যুদ্ধের পর ১৯৭২ সালে সপ্তাহিক বিচিত্রায় যোগ দেন এবং ১৯৯৭ সাল পর্যন্ত সম্পাদক হিসেবে দ্বায়িত্ব পালন করেন। বিচিত্রা বন্ধ হওয়ার পর ১৯৯৮ সালে মিডিয়া ওয়ার্ল্ডের ব্যবস্থাপনায় এবং শাহাদাত চৌধুরীর সম্পাদনায় সাপ্তাহিক ২০০০ ও পাক্ষিক আনন্দধারা প্রকাশিত হলে পাঠকপ্রিয়তা পায়।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে, আত্মীয়--স্বজন এবং বহু গুণগ্রাহী রেখে গেছেন।
