২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোল স্থলবন্দরে অগ্নিকাণ্ড

যশোরের বেনাপোল স্থলবন্দরের ১০ নম্বর শেডে বুধবার দুপুরে আগুন লেগে গুদামে রক্ষিত  মূল্যবান মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2005, 03:15 PM

Updated : 26 Apr 2022, 06:20 PM

বেনাপোল ফায়ার স্টেশন থেকে পানিবাহী গাড়ি গেলেও আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি। পরে যশোর ও ঝিকরগাছা থেকে ফায়ার ব্রিগেডের গাড়ি ঘটনাস্থলে পৌঁছায়।

দুপুর দেড়টায় এ অগ্নিকাণ্ড শুরু হয় বলে স্থানীয় সূত্র জানায়। হঠাৎ করে আগুন লাগলেও স্থানীয়দের কেউ কেউ দাবি করছেন, এটি পরিকল্পিত।

এই শেডে তুলো এবং বিভিন্ন ধরনের গার্মেন্টস সামগ্রী থাকে।

আগুন না নেভা পর্যন্ত ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ যানা যাবে না বলে স্থানীয় সূত্র জানায়। প্রত্যক্ষদর্শীরা বলছেন, ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি হবে। কেননা, মালামাল অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হচ্ছে না।

বেলা ৩টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত আগুন নেভানো সম্ভব হয়নি।

স্থানীয়দের দাবি, সোমবার ভোরে বেনাপোল থেকে ঢাকাগামী একটি ট্রাক থেকে দুর্বৃত্তরা এক ট্রাক তুলা লুট করে। এদের মধ্যে নয়জনকে পুলিশ আটক করেছে। এ দুর্বৃত্তদর কেউ আগুন ধরানোর সাথে সম্পৃক্ত থাকতে পারে।