জয়পুরহাটে জেএমবি সন্দেহে গ্রেপ্তার ৩
জয়পুরহাটে ১৭ আগস্ট বোমা বিস্ফোরণ ঘটনার সাথে জড়িত সন্দেহে বুধবার ভোরে সদর ও ক্ষেতলাল থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জেএমবি’র তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে।
জেলা পুলিশ সুপার আব্দুল্লাহ আল--আজাদ চৌধুরী বিডিনিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশ সদরের ধারকী ঘোনাপাড়া গ্রামের ইসমাইল হোসেনের ছেলে সালাউদ্দিন (২৫), ক্ষেতলাল থানা পুলিশ একই উপজেলার তেলাবুদুল মৃধাপাড়া গ্রামের মৃত আলেক উদ্দিনের ছেলে আফজাল হোসেন (৩০) এবং ধুগহিল গ্রামের হাজী আফতাব উদ্দিনের ছেলে আব্দুস সবুরকে (৩৫) বুধবার ভোরে গ্রেপ্তার করে।
তাদের জিজ্ঞাসাবাদ চলছে।
এদিকে মঙ্গলবার গাজীপুর ও চট্টগ্রামে জেএমবি’র সুইসাইড স্কোয়াডের বোমা হামলার পর পুলিশ সুপার সমগ্র জেলায় রেড এলার্ট জারি করেছেন।
জেলার গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে কড়া পুলিশ বেষ্টনী তৈরি করা হয়েছে।
আদালতে ঢোকার সময় সকলকে তল্লাশি করে ঢোকানো হচ্ছে।
