২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিআরইউ’র বার্ষিক সভায় ১৫ টি বিষয়ে পুরস্কার ঘোষণা

ঢাকা রিপোটার্স ইউনিটির (ডিআরইউ) বার্ষিক সাধারণ সভা মঙ্গলবার  অনুষ্ঠিত হয়। ডিআরইউ’র সাবেক সভাপতি সফিকুল কবির  বিশেষ প্রতিবেদনের ১৫ টি বিষয়ের ওপর পুরষ্কার ঘোষণা করেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2005, 06:18 PM

Updated : 26 Apr 2022, 06:20 PM

পুরষ্কার প্রাপ্তরা হলেন, শিক্ষা বিষয়ক প্রতিবেদনের জন্য প্রথম আলোর শরিফুজ্জামান পিন্টু, অনুসন্ধানী প্রতিবেদন ‘আমরা কি খাচ্ছি’ প্রতিবেদনের জন্য ইত্তেফাকের আবুল খায়ের, নারী ও শিশু বিষয়ক প্রতিবেদনের জন্য ‘যুগান্তরের’ মিজান মালিক, অর্থনীতি বিষয়ক অনুসন্ধানী প্রতিবেদনের জন্য প্রথম আলোর মঞ্জুর আহমেদ ও হানিফ মোহাম্মদ, বস্তুনিষ্ঠ অর্থনীতি বিষয়ে জনকণ্ঠের আশীষ উর রহমান শুভ, ক্রিড়ায় মানবজমিনের কাজী ইমরুল কবির সুমন, অপরাধ বিষয়ে নয়াদিগন্তের তৌহিদুল ইসলাম, মুক্তিযুদ্ধ বিষয়ে আমার দেশের কাজী হাফিজ, রাজস্বতে নিউ এইজের নাজমুল আহসান, ব্যাংকিং -- এ যুগান্তরের শাহেদ সিদ্দিকী, উন্নয়ন ও অর্থায়ন বিষয়ে জনকণ্ঠের এজাজ হোসেন, শেয়ার বাজার বিষয়ে জনকণ্ঠের কাওসার রহমান।

টেলিভিশন প্রতিবেদনের জন্য অর্থনীতি বিষয়ে এটিএন বাংলার জুলফিকার আলী ও মহানগর উন্নয়ন বিষয়ে চ্যানেল আই -- এর আরেফিন ফয়সাল।

ডিআরইউ’র প্রেসিডেন্ট পুরষ্কার আজীবন সম্মননা পান (মরনোত্তর)  সাংবাদিক আবুল বাশার।