২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জঙ্গিদের বোমা কেড়ে নিলো পরিবারের অবলম্বন পুলিশ সদস্য রাজীবের প্রাণ

‘রাজীব আর আমাকে বাবা বলে ডাকবে না’- আত্মঘাতী বোমা হামলায় নিহত পুলিশ কনস্টেবল রাজীব বড়–য়ার লাশ দেখে তার সন্তানহারা বাবা শিমূল বড়–য়া বারবার এ কথা বলে আর্তনাদ করছিলেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2005, 05:58 PM

Updated : 26 Apr 2022, 06:20 PM

এসময় তিনি চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের করিডোরে একটু পরপর মূর্ছা যাচ্ছিলেন।

জ্ঞান ফিরে এলেই ‘রাজীবের মত এমন বাধ্য, শান্ত, নম্র ও ভদ্র সন্তান আর হয় না’ বলে তিনি আহাজারি করছিলেন।

এদিকে আদরের ছেলে রাজীবের মৃত্যুর খবর এখনও জানানো হয়নি তার মাকে। তাকে জানানো হয়েছে, রাজীব আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

অভাবের কারণে শিক্ষাজীবন শেষ না করেই ছেলে চাকুরিতে ঢুকলেও বাবার ইচ্ছা ছিল রাজীব চাকুরির ফাঁকে ফাঁকে পড়ালেখাটা চালিয়ে যাক। অর্জন করুক øাতক ডিগ্রি। কিন্তু বাবার সেই ইচ্ছেটিও আর পূরণ হবে না।

নিষিদ্ধঘোষিত জেএমবির ঘাতকদের বোমা পরিবারের উপার্জনক্ষম বড় সন্তান রাজীবের জীবন কেড়ে নেয়ায় ঘড়ি মেকানিক শিমূল বড়–য়ার পরিবারে দেখা দিলো চরম অনিশ্চয়তা। এ অনিশ্চয়তার অন্ধকারও আজ হার মানছে এমন বাধ্য, নম্র ও ভদ্র ছেলের মুখ থেকে আর বাবা ডাক না শুনতে পাবার কষ্টের কাছে।

রাজীবের ছোট ভাই সঞ্জয় এবারের এসএসসি পরীক্ষার্থী। সে এখন মা--বাবার একমাত্র অবলম্বন।

রাউজানের আবুরখীলে এক হতদরিদ্র পরিবারে জন্ম নেয়া রাজীব পরিবারের আর্থিক অনটন কিছুটা হলেও লাঘবের জন্যে শিক্ষা জীবন শেষ না করেই মাত্র দু’বছর আগে পেশা হিসেবে বেছে নিয়েছিলেন দেশের আইন শৃংখলা রক্ষার মহান দায়িত্ব। সেই মহান দায়িত্ব পালন করতে গিয়েই মঙ্গলবার তিনি বাড়ি ফিরলেন সন্ত্রাসীদের বোমা হামলায় লাশ হয়ে।

অথচ ২ ডিসেম্বর তার এক মাসের বিভাগীয় প্রশিক্ষণে ঢাকা যাওয়ার কথা ছিল। বাবার সাথে দু’দিন আগে শেষবারের মত আলাপে এ বিষয়টি জানিয়েছিল রাজীব।

পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে পুলিশ কনস্টেবল রাজীব বড়–য়ার মৃত্যুতে মানুষের প্রশ্ন-- জনগণের নিরাপত্তা নিশ্চিত করার  দায়িত্ব যাদের, দেশব্যাপী উগ্র মৌলবাদের হিংস্র থাবা থেকে তাদের নিরাপত্তা দেবে কে?