২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গানম্যান দিয়ে বিচারকদের রক্ষা করা যাবে না: বরিশালে অ্যাডভোকেট মাহবুবে আলম

গানম্যান দিয়ে বিচারকদের হত্যা রোধ করা যাবে না। বিচারকদের হত্যার জন্যে দায়ি ইসলামী জঙ্গি সংগঠনগুলোকে উপড়ে ফেলতে হবে। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও বাংলাদেশ বার কউন্সিলের সদস্য অ্যাডভোকেট মাহবুবে আলম সোমবার বরিশালে এ কথা  বলেন।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2005, 05:37 PM

Updated : 26 Apr 2022, 06:20 PM

ঝালকাঠিতে বোমা হামলায় দু’জন বিচারক হত্যার প্রতিবাদে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মাহবুবে আলম এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এনায়েতুর রহিমের নেতৃত্বে ২২ সদস্যের একটি প্রতিনিধি দল বরিশাল আইনজীবী সমিতি নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট গিয়াস উদ্দিন কাবুল।

প্রতিনিধি দল জেলা জজদের সঙ্গেও মতবিনিময় করেন।

পরে দুপুরে তারা ঝালকাঠি জেলা আইনজীবী সমিতি এবং জজদের সঙ্গে সাক্ষাৎ করে দেশের বিচার ব্যবস্থা সমুন্নত রাখতে সহযোগিতার আশ্বাস দেন।

বিকেলে তারা বোমা হামলায় নিহত বিচারক জগন্নাথ পাঁড়ের বাড়ি এবং শ্মশানে স্মৃতিবেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।