শেরপুরে বাস শ্রমিক ও পুলিশের মধ্যে সংঘর্ষে আহত ১০
শেরপুরে শনিবার সকালে বাস শ্রমিক ও পুলিশ মধ্যে দুদফা সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। বিক্ষুব্ধ শ্রমিকরা বিআরটিসির একটি বাস ও পুলিশের একটি ট্রাক ভাংচুর করে। ঘটনার পর থেকে শেরপুরে বাস চলাচল বন্ধ রয়েছে।
স্থানীয় সূত্র জানায়, আসামী বহনকারী পুলিশের একটি ট্রাককে সাইড না দেওয়াকে কেন্দ্র করে শনিবার সকালে সোয়া ১১টায় শহরের গৌরিপুর বাস টার্মিনালে বাস শ্রমিক ও পুলিশের মধ্যে প্রথম সংঘর্ষের ঘটনাটি ঘটে।
এর জের ধরে দুপুর ১২টায় বিক্ষুদ্ধ শ্রমিকরা নবীনগর কোচ টার্মিনালে বাস চলাচল বন্ধের জন্য ব্যারিকেড সৃষ্টি করে। তারা বিআরটিসির একটি বাস ভাংচুর করে এবং শেরপুর পুলিশ লাইনের অপর একটি ট্রাকেও ভংচুর চালায়।
এসময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার চেষ্টা করলে শ্রমিক ও পুলিশের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
পৃথক দুই সংঘর্ষে চার জন পুলিশ ও ছয় জন শ্রমিক আহত হয়।
