২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপি থেকে আবু হেনার বহিষ্কার দুর্ভাগ্যজনক: অ্যাডভোকেট হামিদ

বিরোধী দলীয় উপনেতা এবং জাতীয় সংসদের সাবেক স্পিকার অ্যাডভোকেট আব্দুল হামিদ বৃহস্পতিবার ক্ষমতাসীন বিএনপি থেকে সংসদ সদস্য আবু হেনার বহিষ্কারকে দুর্ভাগ্যজনক আখ্যায়িত করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2005, 09:18 PM

Updated : 26 Apr 2022, 06:19 PM

আবু হেনার বহিষ্কারের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় অ্যাডভোকেট আব্দুল হামিদ বলেন, মৌলবাদ ও জঙ্গিবাদবিরোধী বক্তব্যের জন্যে আবু হেনাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে, এটি খুবই দুর্ভাগ্যজনক।

কিশোরগঞ্জ থেকে নির্বাচিত এই প্রবীণ সাংসদ বিডিনিউজকে বলেন, এর মধ্য দিয়েই জঙ্গিবাদের পৃষ্ঠপোষক ও মদদদাতা হিসেবে সরকারের আসল চরিত্র ফুটে উঠেছে।

দলের একাংশের বিরুদ্ধে জঙ্গিদের মদদ দেওয়ার অভিযোগ করায় বৃহস্পতিবার আবু হেনাকে দল থেকে বহিষ্কার করা হয়।