পাহাড় কাটার সময় সাতজন গ্রেপ্তার
গোয়েন্দা পুলিশ চট্টগ্রামের খুলশী থানার বাহাদুর নগর এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে পাহাড় কাটার সময় হাতেনাতে সাত ব্যক্তিকে গ্রেফতার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি টিম এই এলাকায় পরিকল্পিতভাবে ওঁত পেতে থেকে এই সাত ব্যক্তিকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হচ্ছে, মোহাম্মদ বেলাল প্রকাশ বুলেট, মোহাম্মদ ইব্রাহিম, বাবুল ইসলাম, আবু বকর সিদ্দিক, মোহাম্মদ সুমন ও শাহজাহান। তাদের কাছ থেকে পাহাড় কাটার বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়।
সরকার ২০০১ সাল থেকে সরকার পাহাড় কাটা নিষিদ্ধ করেছে। কিন্তু পুলিশ ও প্রশাসনের সহয়তায় পাহাড় কাটা বন্ধ অব্যাহত আছে।
গত তিন দশকে চট্টগ্রামের প্রায় ১০০টি পাহাড় কেটে ধ্বংস করা হয়েছে এবং বর্তমানে চট্টগ্রামে পাহাড়ের পরিমান হ্রাস পেয়ে ২৫ থেকে ১২ শতাংশে এসে দাঁড়িয়েছে বলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের এক জরিপে উল্লেখ করা হয়েছে।
এই ঘটনায় খুলশী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
