২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে র‌্যাবের হাতে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার, ৩টি অস্ত্র উদ্ধার

র‌্যাব সদস্যরা বুধবার রাতে গাজীপুর শহরের পৌর সুপার মার্কেটের সামনে থেকে পৌর ছাত্রলীগের সহ--সভাপতি আমিনুল ইসলাম রফিককে (২৮) গ্রেপ্তার করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2005, 07:11 PM

Updated : 26 Apr 2022, 06:19 PM

র‌্যাব সূত্র দাবি করেছে, রফিকের স্বীকারোক্তি অনুযায়ী শহরের রথখোলা এলাকার বাসা সংলগ্ন নির্মাণাধীন বঙ্গতাজ অডিটোরিয়াম থেকে তিনটি পিস্তল উদ্ধার করে।

গ্রেপ্তারকৃত রফিক সাংসদ আহসান উল্লাহ মাস্টারের নিহত হওয়ার দিন গাজীপুর শহরে গিয়াসউদ্দিন আল মামুনের ভবন “খোয়াব’ ভাঙচুর মামলার সাজাপ্রাপ্ত আসামী। পাঁচ বছরের সাজাপ্রাপ্ত রফিক উচ্চ আদালত থেকে জামিন নেয়।

আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও রফিকের পরিবার এই গ্রেপ্তারকে ‘চক্রান্তমূলক’ হিসেবে অভিহিত করে বলে, অস্ত্র উদ্ধারের ঘটনা সাজানো নাটক মাত্র।

জয়দেবপুর থানা পুলিশ জানিয়েছে, রফিকের বিরুদ্ধে রাজনৈতিক মামলা ছাড়া সন্ত্রাসী কর্মকাণ্ডের কোন মামলা নেই।

বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত রফিককে জয়দেবপুর থানায় সোপর্দ করা হয়নি।

জেলা আওয়ামী লীগের একটি সূত্র জানায়, গ্রেপ্তারকৃত রফিকের সঙ্গে রথখোলা এলাকার একটি পরিবারের সঙ্গে বিরোধ রয়েছে। রফিকের দায়ের করা অস্ত্র মামলায় ওই পরিবারের এক সদস্য বর্তমানে জেল হাজতে রয়েছে। এ ঘটনার প্রতিশোধ হিসেবে র‌্যাবের হাতে রফিককে গ্রেপ্তার করানো হয়েছে।